শ্বশুরের দাফন শেষে সন্তানকে চুরি করলেন বাবা, কাজীরহাটে উদ্ধার

কাজীরহাট প্রতিনিধি।।
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজীরহাটের লতা ইউনিয়নের পূর্ব কাদিরাবাদ গ্রামের করিম (বক্স)’র ছেলে ছালাম কবির খাঁন। গত রবিবার (১৯ জুলাই) শ্বশুর নুরমোহাম্মদ বেপারী হিজলা উপজেলার কালিকাপুর গ্রামের বাড়িতে মৃত্যু হলে দাফন করতে গিয়ে ছালাম কবির খাঁনের নিজ সন্তান (৩) বছরের শিশু জায়েদকে নিজের বাড়ি নিয়ে চলে আসেন। এ ঘটনায় স্ত্রী কাজীরহাট থানায় লিখিত অভিযোগ করা হয়।

আজ ২০ জুলাই কাজীরহাট থানা পুলিশের এসআই টিপুসহ সঙ্গীয় ফোর্স গিয়ে জায়েদকে উদ্ধার করে পূর্ব কাদিরাবাদ ছালাম কবির খাঁনের বাড়ি হতে বলে জানাগেছে।

জায়েদার মা মোসাঃ শিমু বেগম প্রতিবেদককে জানায়, ৫ বছর পূর্বে বিবাহ হয় বিবাহর পর থেকেই আমার সংসারে সুখ নেই। প্রায় সময় ঘটে শাররিক নির্যাতনসহ গালমন্দ। তবুও সন্তানের কথা ভেবে সংসার করতে বাধ্য হলাম। ২৩ দিন পূর্বে স্বামীর বাড়িতে ব্যপক নির্যাতন চালায় স্বামী ছালাম কবির খাঁন। অবশেষে বাধ্য হলাম বাবা বাড়ি আশ্রয় নিতে। গত ১৯ জুলাই আমার পিতা মারা গেলে খবর শুনে আমার স্বামী বাড়ি এসে আমার বাবাকে দাফন করে। পরে আমার ছেলেকে নিয়ে যায় কাউকে না বলে। আমি কাজীরহাট থানায় লিখিত অভিযোগ করছি। পরে পুলিশ আমার শ্বশুর বাড়ি থেকে জায়েদকে উদ্ধার করে আমার নিকট বুঝিয়ে দিয়েছে।

কাজীরহাট থানার এস আই পিন্টু বলেন, মামলার প্রস্তুতি চলছে তবে জায়েদকে উদ্ধার করতে সক্ষম হলেও বাবা পালিয়েছে।