‘ষড়যন্ত্র করে আগামী ইউপি নির্বাচন করতে দেয়া হবে না’

মামুন হোসেন, ভান্ডারিয়া।।
জাতীয় পার্টি (জেপি) চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ষড়যন্ত্র করে আগামী ইউপি নির্বাচন করতে দেয়া হবে না।

মঙ্গলবার (০৬ অক্টোবর) বিকেলে ভান্ডারিয়া রিজার্ভ পুকুর পাড়ে উপজেলা জাতীয় যুব সংহতি আয়োজিত এক কর্মী সমাবেশে তিনি প্রধান অথিতির বক্তৃতা কালে এসব কথা বলেন।

বাংলার মানুষকে লাঠি দিয়ে, ভয় দেখিয়ে ভোট নিয়ে যাবেন সেটা হবে না। আমরা মুসলমান মার খাই মার দেই কিন্তু ভয় পাই না। আমরা অবাদ ও সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করি। আমরা জেপি পক্ষ থেকে সেদিন শান্তির জন্যে এবং দেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ সমর্থন দিয়েছি। যারা চাল চুরি করে ডাল চুরি করে তারা আবার বলে সহ্য করা হবে না। ৩৬ বছর ধরে পিরোজপুরে -২ আসনের নির্বাচিত হয়ে উন্নয়নের কাজ এখনো শেষ করতে পারেনি।

উপজেলা জাতীয় যুব সংহতির আহবায়ক রেজাউল হক রেজভী জোমাদ্দারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টি জেপির আহবায়ক মনিরুল হক মনি জোমাদ্দার, যুগ্ম আহবায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, মাহিবুল হোসেন মাহিম, আতিকুল ইসলাম উজ্জল, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল, উপজেলা জাতীয় যুব সংহতির সদস্য সচিব মামুনুর রশিদ, ভা-ারিয়া পৌর সভার জেপির সদস্য সচিব আহসানুল কবির ফরিদ,স্বেচ্ছাসেবক পার্টির আহবায়কমো: মনির সরদার ও জাতীয় ছাত্র সমাজের আহবায়ক রাহাত জোমাদ্দার প্রমূখ। কর্মী সমাবেশ এক পর্যায়ে বিশাল জনসভায় পরিনত হয়।