‘সততা ও নিষ্ঠার সঙ্গে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে’

রূপালী বার্তা।।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালন করে জনগণের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে হবে। পুলিশের কাজকে গতিশীল করতে হলে নিজেদের আগে গতিশীল হতে হবে।
সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা অনুসারে কাজ করলে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা সম্ভব।

রোববার (০৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নথুল্লাবাদ বিএমপির ডিসি উত্তরের কার্যালয়ে বার্ষিক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পরিবর্তন সময়ের চাহিদা, সেই পরিবর্তন যেন ভালোর দিকে হয়। আমরা বাতাসের দিক পরিবর্তন করতে পারবোনা তবে নৌকার পাল পরিবর্তন করে নিরাপদ গন্তব্যে পৌঁছাতে পারবো।

এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার উত্তর খাইরুল আলম, কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম, এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বিন আলম, কাউনিয়া থানার ওসি আজিমুল করিম প্রমুখ।