সত্য মিথ্যা

সত্য মিথ্যা
-এ কে এম শামীম আহমেদ

ভালো মন্দ যা আসুক সত্য মানিয়া লও
সত্য যদি পাহাড় সম দুঃখ আনে….
তাহারে বুক পাতিয়া লও।

মিথ্যে দিয়ে সাজানো স্বর্গ…
নরকের চেয়ে বেশি দাহ করিতে পারে দান
সত্যরে ভালোবাসো….
সত্যের জন্য সঁপিতে পারো আপনার প্রাণ।

অসৎ’তে উঠোনা পারো’ও যদি আসমান ছুঁতে….
সত্য পথে চলতে গিয়ে মিশে যাও মাটিতে।

সত্যের বুকে আসে যদি মরন তাহারে হাসিয়া লও
মিথ্যে রাজার সিংহাসনে কখনো ফিরে না চাও
মিথ্যের বুকে আগুন ঢেলে
সত্যের করো জয়….!
সত্যের পথে কঠিন জীবন তুচ্ছ করো ভয়।

মন্দের সাথে দ্বন্দ্ব করে ভালো থাকার আশে
সত্যটাকে ছেড়ো নাকো তুমি মিথ্যে ভালোবেসে
সত্য সুন্দর সত্য সবুজ সত্য জীবন অমর রয়
সত্যের বুকে চিরকাল যেন মিথ্যের মৃত্যু হয়।