সত‍্যি দয়াল

সত‍্যি দয়াল
-বিপ্লব গোস্বামী

দয়াল প্রভু সত‍্যি দয়াল
দয়ার নাই শেষ,
না চাইতেই সব দিয়েছেন
চরণ তল ঠাঁই দিয়েছেন।
তার কৃপা অশেষ।
মোরা কৃতজ্ঞ চিরদিনই।

দয়াল প্রভু সত‍্যি দয়াল
ভক্তের প্রতি বড় খেয়াল।
দীনজনের বন্ধু তিনি
অসীম-অপার দয়া তাঁর,
প্রমাণ পেয়েছি বার বার।
মোরা তাঁর কাছেই ঋণী।