সবজি খেতে ভালবাসেন?

রূপালী বার্তা।।
দাঁড়ান দাঁড়ান কী করছেন ভাই! ভাত-মাছ খাওয়ার সময় নেই, সেখানে সবজি আসবে কোথা থেকে। মাসে একদিন বাজারে যাই, তাও আবার ব্যাস্ততায় যেতে পারি না। তখন অনলাইন-ই ভরসা। সত্যিই এমনই পরিস্থিতি আজকের প্রজন্মের। খাওয়া-দাওয়া মাথায় উঠে গেছে প্রায় সবার। শুধু ছোটা আর ছোটা। শরীর খারাপ করে সবাই যে কিসের পিছনে ছুটছে তার খবর যদিও কারও কাছে নেই।

এমন পরিস্থিতিতে সহজে শরীরের ক্ষয় আটকাতে একটা দারুন খাবারের সন্ধান দিতে চলছি আজ। বাজারে গিয়ে চোখ ফেরালেই লাল-লাল রাঙা আলুর দিকে নজর পরতে বাধ্য! এবার থেকে যখনই এই সব্জিটি চোখে পরবে অমনি ব্যাগ ভর্তি করে নিয়ে আসবেন। আর বানিয়ে ফেলবেন নানা মুখরোচক খাবার।

গবেষণায় বলছে সপ্তাহে একদিন যদি রাঙা আলু খাওয়া যায়, তাহলে শরীর নিয়ে আর চিন্তায় থাকতে হয় না। সারা সপ্তাহ ঠিক মতো না খেলেও শরীরের কোনও ক্ষতি হবে না, যদি একদিন বা দু দিন রাঙা আলুকে সঙ্গী বানাতে পারেন। তাই সিদ্ধান্ত আপনার! কী এমন উপকারে লাগে এই সব্জিটি?

একাধিক গবেষণায় দেখা গেছে রাঙা আলুর শরীরে এমন কিছু পুষ্টিকর উপাদান আছে, যা হার্ট থেকে কিডনি, শরীরের প্রতিটি গুরুত্বপূর্ণ অংগের খেয়াল রাখে।

১. ভিটামিন বি৬-এ পরিপূর্ণ
২. ভিটামিন সি-এর ঘাটতি দূর করে
৩. হাড়ের রোগকে দূরে রাখে
৪. রোগ প্রতিরোধ ক্ষমতার উন্নতি ঘটায়
৫. স্ট্রেস কমায়
৬. ব্রেনের পাওয়ার বাড়ে
৭. ক্যান্সার রোগকে প্রতিরোধ করে

ডা: কে.এম. জাহিদুল ইসলাম
এমবিবিএস(ঢাকা), বিসিএস (স্বাস্থ্য)
এমএস (অর্থোপেডিক সার্জারী) অর্থোপেডিক বিশেষজ্ঞ ও সার্জন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) ঢাকা।