সবিনয় নিবেদন

সবিনয় নিবেদন
-হেলেন রহমান আঁখি

বেশিদিন হয়নি
মাত্র কয়েকদিনের পরিচয়
তার সাথে আমার।
পেশায় একজন সাংবাদিক সে
যতটা পারলাম জানতে।
আর আমার কথা না বলি
কবিতা লিখব তো তাকে নিয়ে।

সত্যিকার অর্থে
তাকে আমি দেখিনি!
দেখতে সুন্দর না অসুন্দর
কিছুই জানি না!

লেখাপড়ায় বেশ ভালো!
তার উপস্থাপনে বোঝা যায়।
মেজাজ- মর্জি মাসাআল্লাহ
বলাই বাহুল্য – মিথ্যে নয়।

একজন মানুষের ব্যক্তিত্ব
পূর্ণ হতে যতটা ভালো
গুণাবলী প্রয়োজন,
বোধকরি- সে নয় তার ব্যতিক্রম।

মেজাজের তীব্রতা, সুব্যবহারের শুভ্রতা
আন্তরিকতার বহিঃপ্রকাশ
আর ভালো ব্যক্তিত্বপূর্ণ
তার সামগ্রিক বৈশিষ্ট্য।

ভালো থাকুন সারাদিন সারাবেলা
সত্য আর নান্দনিক আয়োজনে
ভরে উঠুক অনুক্ষণ!
আমায় আবার যাবেন না ভুলে!
আমি পাশাপাশি পথচলব
দূর থেকে এমন।