সমাজ সেবক হাজী ইছাক আলী মহাজনের ঈদ শুভেচ্ছা

সুনামগঞ্জ প্রতিনিধি।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের ছাতক উপজেলাবাসীসহ সর্বস্থরের জনসাধারনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাতক উপজেলা অটো: রাইছ মিল মালিক সমিতির সাবেক সহ-সভাপতি, নতুন বাজার দাখিল মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি, নতুন বাজার (ধারন) পরিচালনা কমিটির সভাপতি ও নতুন বাজার জামে মসজিদ কমিটির সভাপতি, সেওতরপাড়া প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সহ-সভাপতি ও ভূমি দাতা সদস্য, বিশিষ্ট সমাজ সেবক হাজী ইছাক আলী (মহাজন)।

তিনি বলেন, একমাস সিয়াম সাধনা শেষে আমাদের মাঝে ঈদের আনন্দ সমাগত। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাস মহামারীর কারণে এবারও ঈদের আমেজটা অনেকটা সাবধানতার সাথেই করার আহবান জানাচ্ছি। সবাই স্বাস্থ্য বিধি মেনে ঈদ উদযাপন করুন। সবাই সুস্থ থাকুন এই কামনা করি মহান আল্লাহর কাছে। ছাতক উপজেলাবাসীসহ সবস্থরের জনসাধারণকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক।