সম্পর্ক

সম্পর্ক
-মাহফুজা রিনা

হঠাৎ করে আসা সম্পর্ক গুলি মুছে দেয়
সাদাকালো জীবনের একঘেয়েমি,
আবিস্কার হয়ে যায় রঙিন জীবনের আড়ালে
মৃতপ্রায় জীবাশ্ম ভূমি।

তুমি একদিন শুনিয়েছিলে জীবনের গল্প,
আমি সেই গল্পের নাম দিয়েছিলাম ভালোবাসা।
তুমি শুনিয়েছিলে অন্ধকারে আলো খুজে পাওয়ার এক ভালোবাসার গল্প,
জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি ছিল সেই ভালোবাসার গল্প।
যদিও সময়টা ছিল অল্প।

আমার দুচোখের জল হয়েছিলো দু’ঠোঁটের
হাসির ঝর্ণা ধারা।
এ শুধু তোমার জন্য, হ্যাঁ শুধু তোমারই জন্য।

তোমাকে আমার মাঝে প্রতিস্থাপন করে
তুমি চলে গেলে,
হঠাৎ করেই চলে গেলে আর ফিরবে না বলে।

না আমি বিধ্বস্ত হইনি, ধ্বংস হওয়া নগরীর মতো
বিধ্বস্ত স্বপ্নগুলো হারিয়েছিল পথের দিশা।

আমি আমার আমিকে চিনি, তোমাকে ছাড়াই
পার করেছি গোটা জীবন।
অপেক্ষাও করিনি তোমার জন্য।
তবুও ভালোবাসি, পরস্পরকে আমরা ভালোবাসি।

দূরত্বে থেকে সুখেই আছি, দূরত্ব যতই হোক এ যেন অদৃশ্য বন্ধনেরই কারসাজি।