সময় টে‌লি‌ভিশ‌নের বিশেষ প্রতিনিধি হলেন বরিশালের ফিরদাউস সোহাগ

গণমাধ্যম ডেস্ক।।
সময় টে‌লি‌ভিশ‌নের বিশেষ প্রতিনিধি হিসেবে পদোন্নতি পেয়েছেন বরিশাল ব্যুরো প্রধান ফিরদাউস সোহাগ।

মঙ্গলবার (২৬ জানুয়ারী) কর্তৃপক্ষের এ সংক্রান্ত একটি চিঠি পান তিনি। চিঠিটি গত পহেলা জানুয়ারী থেকে কার্যকর করার কথা উল্লেখ রয়েছে। পদোন্নতি পেয়ে কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। একই সাথে সহযোগীতা করার জন্য বরিশালের দর্শক, শুভানুধায়ী ও সহকর্মী সহ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ফিরদাউস সোহাগ।

এর আগে ২০১৯ সা‌লে তা‌কে সি‌নিয়র রি‌পোর্টার হি‌সে‌বে প‌দোন্ন‌তি দেয়া হয়। ২০১০ সা‌লের প‌হেলা ডি‌সেম্বর সময় টে‌লি‌ভিশ‌নের প্রতিষ্ঠালগ্নে রি‌পোর্টার হি‌সে‌বে যোগ‌দান করেন তিনি।

ফিরদাউস সোহাগ দেশ টি‌ভি এবং এর আগে দে‌শের প্রথম সংবাদ ভি‌ত্তিক টি‌ভি চ্যা‌নেল সিএস‌বি নিউ‌জের প্রতিষ্ঠালগ্ন থেকে বন্ধ হয়ে যাওয়ার আগ পর্যন্ত রিপোর্টার হিসেবে কাজ করেন।

এছাড়া জাতী দৈনিক যায়যায় ‌দিন, দৈ‌নিক সমকাল, দৈ‌নিক মানবজ‌মিন, দি বাংলা‌দেশ টু‌ডে এবং আঞ্চলিক দৈনিক আজ‌কের বার্তা, দ‌ক্ষিনাঞ্চল ও প্রবাসী প‌ত্রিকায়ও সাংবা‌দিকতা ক‌রেন তিনি।

১৯৯১ সা‌লে ব‌রিশা‌লের সাপ্তা‌হিক ‘সময়ের কাগ‌জে’ (বর্তমা‌নে বিলুপ্ত) কাজ করার ম‌ধ্যে দিয়ে সাংবা‌দিকতা শুরু করেন ফিরদাউস সোহাগ।