সাংবাদিকতায় পুরস্কার পেলেন এফ আই দীপু

গণমাধ্যম ডেস্ক।।
বিনোদন সাংবাদিকতায় শ্রেষ্ঠত্বর পুরস্কারে ভূষিত হলেন এফ আই দীপু। গত ২৯ জানুয়ারি রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে স্টারপ্লাস কমিউনিকেশন আয়োজিত পারফর্ম্যান্স অ্যাওয়ার্ডে তিনি এই সম্মাননায় ভূষিত হন।

তার হাতে সম্মাননা তুলে দেন উপমহাদেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদসহ উপস্থিত অন্যান্য অতিথি।

দেড় যুগ ধরে এফ আই দীপু বিনোদন সাংবাদিকতার সাথে সম্পৃক্ত। এ মাধ্যমে সাহসী সাংবাদিক হিসেবেও বেশ সুনাম রয়েছে তার। শ্রেষ্ঠ সাংবাদিক হিসেবে এই সম্মাননা তাকে আগামী দিনে আরো নির্ভীকভাবে সাংবাদিকতা চালিয়ে যাবার প্রেরণা দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

বর্তমানে দৈনিক যুগান্তরে বিনোদন বিভাগের প্রধান হিসেবে কর্মরত এফ আই দীপু। এ প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘যে কোনো প্রাপ্তিই আনন্দের। পুরস্কার পেয়ে বেশ ভালো লাগছে। আমি সাংবাদিকতা করি, কোনো কিছু পাওয়ার আশা থেকে নয়। পাঠকের জন্য কাজ করি। আমি মনে করি এটিও একটি জনসেবামূলক কাজ।