সাংবাদিক আরাফাত হাসানের জন্মদিন পালিত

আরিফুর রহমান, মাদারীপুর।।
জেলার বৃহৎ সাংবাদিক সংগঠন মৈত্রী মিডিয়া সেন্টার সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক এস এম আরাফাত হাসান এর শুভ জন্মদিন উপলক্ষে বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নতুন শহর এলাকায় মৈত্রী মিডিয়ায় কেক কেটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ জন্মদিন পালন করা হয়েছে।

এসময় মাদারীপুর প্রেসক্লাবের সভাপতি শাহজাহান খান, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবর রহমান বাদল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবির, মৈত্রী মিডিয়া সেন্টারের উপদেষ্টা ইয়াকুব খান শিশির,মৈত্রী মিডিয়া সেন্টারের সিনিয়র সহ সভাপতি আয়েশা সিদ্দিকা আকাশী, মৈত্রী মিডিয়া সেন্টার প্রতিষ্ঠাতা কালিন সদস্য রিপন চন্দ্র মল্লিক, সাংবাদিক এডভোকেট সোহেল আহমেদ, সাংবাদিক নিজামুদ্দিন, এডভোকেট তানবীর তুহিন, জেলার সেচ্ছাসেবী সংগঠন, দৈনিক আজকালের খবর, দৈনিক নবচেতনা পত্রিকার মাদারীপুর জেলা প্রতিনিধি, মৈত্রী মিডিয়া কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আরিফুর রহমান সহ মৈত্রী মিডিয়ার সেন্টারের নেতৃবৃন্দ,জেলার প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কেক কাটা, ফুলের শুভেচ্ছা, শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থাপন করেন মৈত্রী মিডিয়া সেন্টার সহসম্পাদক সাইফুল ইসলাম। সার্বিক দায়িত্ব ছিলেন মৈত্রী মিডিয়া সেন্টার সাংগঠনিক সম্পাদক মহিবুল আহসান লিমন।

উপস্থিত সকলে এস এম আরাফাত হাসানের দীর্ঘায়ু ও সাফল্য কামনা করে একে একে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এসময় সাংবাদিক এস এম আরাফাত হাসান বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সকলের পাশে থেকে আগামী দিনগুলি সুস্থ ও সুন্দর জীবনের প্রত্যাশায় সকলের দোয়া কামনা করেন।