সাংবাদিক জিয়া শাহীনের মায়ের মৃত্যুতে গৌরনদী উপজেলা প্রেসক্লাবের শোক

গৌরনদী প্রতিনিধি।।
বরিশাল প্রতিদিন পত্রিকার বার্তা সম্পাদক ও শহীদ আঃ রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য মোঃ জিয়া শাহীনের মা লুৎফুরন্নাহার বেগমরে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

প্রেসক্লাবের সিনিয়র সদস্য জহুরুল ইসলাম জহির, আসাদুজ্জামান রিপন, মোঃ জামাল উদ্দিন, প্রতিষ্টাতা সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সভাপতি খোকন আহম্মেদ হীরা, সহ-সভাপতি বদরুজ্জামান খান সবুজ, সম্পাদক মণীষ চন্দ্র বিশ্বাস, সহ-সম্পাদক মোহাম্মদ আলী বাবু, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, সহ-প্রচার সম্পাদক হাসান মাহমুদসহ অন্যান্য সদস্যরা মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন। পাশাপাশি মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।