সাইফকে ফিরিয়ে উদ্বোধনী জুটি ভাঙলেন আফ্রিদি

স্পোর্টস ডেস্ক।।
চট্টগ্রাম টেস্ট দিয়ে শুরু হলো বাংলাদেশের বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাত্রা। পাকিস্তানের বিপক্ষে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে স্বাগতিকরা।

এই ম্যাচে বাংলাদেশের ৯৮তম টেস্ট ক্রিকেটার হিসেবে অভিষেক হলো উদীয়মান তারকা ক্রিকেটার ইয়াসির আলি রাব্বির। এছাড়া পাকিস্তান দলেও টেস্ট ক্যাপ পেয়েছেন আব্দুল্লাহ শফিক।

বাংলাদেশ দল: সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটকিপার), ইয়াসির আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন।

পাকিস্তান দল: আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, বাবর আজম (অধিনায়ক), ফাওয়াদ আলম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ, নওমান আলী, হাসান আলী, শাহীন শাহ আফ্রিদি, সাজিদ খান।