‘সারাক্ষণ’-এর পথচলা শুরু

গণমাধ্যম ডেস্ক।।
নতুন অনলাইন নিউজ পোর্টাল ‘সারাক্ষণ’-এর পথচলা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় পোর্টালটির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে এটির পথচলা শুরু হলো।

এর সম্পাদকের দায়িত্বে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক স্বদেশ রায়। উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন ডা. এইচ বি এম ইকবাল।

অনলাইনটির নির্বাহী সম্পাদক খালিদ ফারুকী জাগো নিউজকে বলেন, ‘এটি মূলত একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান হবে। এখন অনলাইন এসেছে। পরে পত্রিকা ও এরপর টেলিভিশন আসবে এই প্রতিষ্ঠান থেকে। আমরা মূলত বাংলাদেশে গণতন্ত্রকে তুলে ধরার বিষয়ে কাজ করব।’

অনলাইন পোর্টালটির উদ্বোধনী আয়োজনে বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবদুল গাফফার চৌধুরী, তথ্য প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক মোস্তফা কামাল প্রমুখের বিশেষ কলাম প্রকাশ করা হয়েছে।

এছাড়াও এর শুরু উপলক্ষে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছেন স্বদেশ রায় ‘শুরু হলো পথচলা’ শিরোনামে মন্তব্য প্রতিবেদন লিখেছেন।