সাহান আরা বেগমকে ক‌রোনায় আক্রান্ত লিখেছে প্রথম আলো, পরিবারের তিব্র প্র‌তিবাদ

গণমাধ্যম ডেস্ক।।
বহুল প্রচা‌রিত দৈ‌নিক প্রথম আলো পত্রিকায় ক‌রোনায় আক্রান্ত হ‌য়ে দে‌শের বি‌শিষ্টজন‌দের মৃত্যুতে শ্রদ্ধা জা‌নি‌য়ে বি‌শেষ সাম‌য়ি‌কি প্রকাশ ক‌রে। ওই সাময়িকিতে সা‌বেক চিফ হুইপ, পার্বত্য শা‌ন্তি চু‌ক্তি বিষয় ক‌মি‌টির আবাহয়ক (ম‌ন্ত্রী পদ মর্যাদায়) আবুল হাসানাত আব্দুল্লাহর স্ত্রী এবং ব‌রিশাল সি‌টি ক‌র্পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লার মাতা, ব‌রিশা‌লের বি‌শিষ্ট রাজনী‌তিবীদ, মু‌ক্তি‌যোদ্ধা, সংগঠক মরহুমা সাহান আরা বেগমের নাম অর্ন্তভুক্ত করা হয়।

এর তীব্র প্র‌তিবাদ জা‌নি‌য়ে‌ছে সাহান আরা বেগমের প‌রিবার। এক বিবৃ‌তি‌তে জানানো হয়, সাহান আরা বেগম গত ৫ জুন আক‌স্মিক হৃদ‌রো‌গে আক্রান্ত হ‌য়ে বঙ্গবন্ধু শেখ মু‌জিব মে‌ডি‌কেল বিশ্ব‌বিদ্যালয় হাসপাতা‌লে ভ‌র্তি হন। চি‌কিৎসাধীন অবস্থায় তি‌নি ৭ জুন ইন্তেকাল ক‌রেন। যা হাসপাতাল থে‌কে ডেথ সা‌র্টি‌ফি‌কি‌টে সুস্পষ্ট উ‌ল্লেখ র‌য়ে‌ছে। কিন্তু প্রথম আলো প‌ত্রিকা কোন প্রকার তথ্য যাচাই না ক‌রে সাহান আরা বেগম‌কে ক‌রোনা আক্রান্ত‌দের তা‌লিকায় স্থান দি‌য়ে স‌চিত্র সাম‌য়ি‌কি প্রকাশ ক‌রে। এটি মরহুমা সাহান আরা বেগম‌কে অসন্মান এবং তার পু‌রো প‌রিবার‌কে সামা‌জিকভা‌বে হেয় করার এক‌টি প্র‌ক্রিয়া ব‌লে ম‌নে ক‌রা হচ্ছে। প্রকা‌শিত সংবাদ‌টি থে‌কে মরহুমা সাহানআরা বেগ‌মের নাম প্রত্যাহারপূর্বক সং‌শোধনী প্রকাশের জন্য সং‌শ্লিষ্ট প‌ত্রিকা কর্তৃপ‌ক্ষের প্র‌তি আহবান জানান হ‌য়ে‌ছে।