সুনামগঞ্জে ভিডিওগ্রাফার্স সমাজ কল্যাণ সমিতির সদস্যদের মাঝে চাল বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি।।
করোনাকালীন সময় থেকে শুরু করে দু’দফা বন্যায় ক্ষতিগ্রস্থ সুনামগঞ্জে ১০০ জন কর্মহীন ভিডিও গ্রাফার্স সমাজ কল্যাণ সমিতির সদস্যদের প্রত্যেককে ১০ কেজি করে চাল দেয়া হয়েছে। শনিবার (১৮ জুলাই) রাতে পৌরচত্বরে ঐ সমস্ত কর্মহীন সদস্যদের হাতে চাল তুলে দেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জ জেলা ভিডিও গ্রাফার্স সমাজ কল্যাণ সমিতির সভাপতি মোঃ সুলেমান কবীর, সাধারন সম্পাদক মোঃ মামুনুর রশিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ শোয়েব চৌধুরী, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার, পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার প্রমুখ।