সুনামগঞ্জ পৌরসভায় আরসিসির ঢালাই কাজের উদ্বোধন

শামীম তালুকদার, সুনামগঞ্জ।।
সুনামগঞ্জ পৌরসভার ময়নার পয়েন্ট হতে সাবেক পৌর কাউন্সিলর আব্দুল্লাহ আল নোমানের বাসা পর্যন্ত ৩৫০ মিটার আরসিসির ঢালাই কাজের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে জিওবির অর্থায়নে ২৮ লাখ টাকা ব্যয়ে এই পাকাকরণ কাজের উদ্বোধন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।

এ সময় উপস্থিত ছিলেন- পৌরসভার নির্বাহী প্রকৌশলী মীর মোশারফ হোসেন, সাবেক পিপি এড. খায়রুল কবির রুমেন, সাবেক পৌর কাউন্সিলর মো. আব্দুল্লাহ আল নোমান, পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লিটন সরকার ও মো. আব্দুল মন্নান প্রমুখ।