সুন্দর তুমি

সুন্দর তুমি
-সাইফউদ্দিন মিলন

তুমি সুন্দর হে সুহাসিনী
তুমি সুন্দর হে লেখিকা
তুমি সুন্দর প্রিয় মাধবিকা।

যেমন সুন্দর বর্ষায় মৃত্তিকা
যেমন সুন্দর বসন্তে কৃষ্ণাচুড়া।

তুমি সুন্দর শীতের কুয়াশার মত
তুমি সুন্দর কাশফুলের মত ধবধবে
তুমি চির-উর্বর চিরউজ্জল অনুভবে।

যেমন স্নিগ্ধ হাসিতে তুমি মহীয়সী
তেমন যৌবনে তুমি মগ্ন বিলাসী।

তুমি সুন্দর হে সৌরভে মুখরিত মুগ্ধতায়
চিরকাল তুমি প্রেম জাগানিয়া নেশায়
সুন্দর হও আরো বেশি সুন্দর আমার হিয়ায়
কখনও আবেগে অনুভূতিতে ভালোবাসায় কিংবা যৌনতায়।