সুবর্নচরে খেলতে খেলতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার রাসুলপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে মুজাহিদুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার ৩নং চরক্লার্ক ইউনিয়নের ২নং ওয়ার্ড়ের রাসুলপুর গ্রামের জনতা বাজারের মো. জামসেদের বাড়িতে ওই ঘটনাটি ঘটেছে। নিহত শিশু মুজাহিদুল ইসলাম ওই বাড়ির মো. ইলিয়াছের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু মুজাহিদ সকালে বাড়ির আঙ্গিনায় খেলা করছিল। এ সময় সে পরিবারের সদস্যদের অগোচরে খেলতে খেলতে পুকুর ঘাটে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। দীর্ঘক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করে না পেয়ে এক পর্যায়ে বাড়ির পুকুরে জাল ফেলে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে শিশু মুজাহিদের লাশ জালে উঠে আসে। এসময় বাড়ির লোকজন দ্রুত তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।