সূর্যের শুভসূচনা

সূর্যের শুভসূচনা
-পবিত্র মহন্ত জীবন

এতদিনে কষ্টে ছিলাম-
নিপীড়নের মধ্যেও কাটাতে হয়েছে রাত,
সুখ নেই, শান্তি নেই, যেখানে তুমি নেই
মনেহয় কূলভাঙা সেও বরর্বাত।

তুমি এসেছো বলেই তাকায়ে রয় প্রকৃতি
প্রভাত, পাখিরাও গায় গান উল্লাসে-
ফুলে ফুলে সুগন্ধি ঘ্রাণ সেও ভাসে বাতাসে
পূর্বদিক সূর্যকিরণ সেও হাসে আকাশে।

চারিদিক শুভ-আনন্দের উল্লাস মুখরিত
নিজেও একমুহূর্ত সামলাতে পারি না আর
তোমার আগমনে হাসি-গানে দিনগুলি-
পূর্বদিক দৈনন্দিন উঠুক সূর্য বারবার।।