সেনবাগে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মোঃইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের সর্দার পাড়া এন.কে.বি ব্রিক ফিল্ড নামের একটি ইটভাটায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় নির্ধারিত মাপের কম মাপে ইট তৈরি করায় ভাটা মালিকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (২৪ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ক্ষেমালিকা চাকমা উপজেলা সর্দারপাড়া এন.কে.বি ব্রিকফিল্ডে অভিযান পরিচালনা করে। এসময় পরিমাপ করে ১০, ৫, ৩, ২.৫ ইটের সঠিক সাইজ (মাপ) না থাকায় ইটভাটার মালিক নাছির খোরশেদকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সাথে ভবিষ্যতে ইটের সঠিক সাইজ না পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।