সেনবাগে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
সেনবাগের বিজবাগ থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। সেনবাগের ৮ নং বীজবাগ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদ(বোর্ড)অফিস সংলগ্ন একটি পুরাতন ক্লাবঘরের পাশ্ববর্তী ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় এ অস্ত্র উদ্ধার করে সেনবাগ থানা পুলিশ।

বৃহস্পতিবার রাত ২ টা ২০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে থানার ওসি তদন্ত ইমদাদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স ওই অস্ত্রগুলো উদ্ধার করে।

এ ঘটনায় কেউ গ্রেফতার হয়নি। ৪(চার)টি চটের বস্তায় লুকানো বিভিন্ন প্রকারের দেশীয় অস্ত্রের মধ্যে রয়েছে, ৫১টি কাঠের লাঠি, ১৮টি লোহার রড, ০১টি কোচ, ০৬টি ছোরা, ০৪টি রাম-দা, ০২টি চায়না চাপাতি, ০২টি ক্রিকেট ষ্ট্যাম্প, ০৩টি স্টীলের পাইপ, ০২টি প্লাস্টিকের পাইপ ও ০১টি হকি স্টিক। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি ইকবাল হোসেন পাটোয়ারী।