সেনবাগে যৌন নির্যাতনের শিকার শিশু, অভিযুক্ত গ্রেফতার

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের উত্তর সাহাপুর গ্রামের নানার বাড়িতে বেড়াতে এসে ১০ বছরের এক শিশু যৌন নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মায়ের অভিযোগের ভিত্তিতে শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে সেনবাগ থানা পুলিশ অভিযুক্ত মোঃ হারুনুর রশিদ প্রকাশ হারুন (৩৮) কে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত হারুনের বাড়ি উপজেলার উত্তর সাহাপুর গ্রামে। সে ওই গ্রামের ছানা উল্লাহ মিঝি বাড়ির আবদুল বারিক মাষ্টার বাড়ির বারিক মাষ্টারের ছেলে ও স্থানীয় সাহাপুর স্টিল ব্রিজ সংলগ্ন একটি চা দোকানের মালিক।যৌন নির্যাতনের শিকার ওই শিশুটির বাড়ি একই উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে। তার পিতা কাতার প্রবাসী। শিশুটি কয়েকদিন আগে মায়ের সঙ্গে বেড়াতে নানার বাড়িতে আসে এবং শনিবার দুপুর ১০ বছরের শিশুটি লম্পট হারুনের দোকানে সিঙ্গারা ক্রয় করতে গেলে সে শিশুটিকে একা পেয়ে দোকান বন্ধ করে যৌন নির্যাতন করে। এসময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। সেনবাগ সরকারি হাসপাতালে ভর্তি করান। পরে শিশুটি মা ৯৯৯ এ কল করে অভিযোগ জানালে পুলিশ বিকেলে ওই লম্পট হারুনকে গ্রেফতার করে।

এ ঘটনায় মেয়েটি মা বাদি হয়ে মামলা দায়ের করেছে বলে নিশ্চিত করেন সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আবদুল বাতেন মৃধা। রোববার (১৩ ডিসেম্বর) তাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।