সেনবাগে সাজাপ্রাপ্ত ওপলাতক আসামিসহ গ্রেফতার ২

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ আলাদা অভিযান দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি মোঃ আবু ইউসুফ (৪০)ও ওয়ারেন্ট আসামি মোঃ তোফাজ্জল হোসেন (৪৩)সহ দুইজনকে গ্রেফতার করেছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সেনবাগ থানার এসআই সবুজ চন্দ্র পালের নেতৃত্বে সঙ্গী পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে সেনবাগ পৌরসভার অস্টদ্রোন গ্রাম থেকে আবু ইউসুফকে গ্রেফতার করে। ইউসুফ অস্টদ্রোন গ্রামের মিজি বাড়ির আবদুর রবের ছেলে। তার বিরুদ্ধে ২০১৬ সালের সিআর-১০৯/১৬ এর একটি মামলায় আদালত দুই বছরের কারাদন্ড প্রদান করে। এতদিন সে গ্রেফতার এড়াতে পালিয়ে ছিল।

অপরদিকে সেনবাগ থানার এসআই আবদুল আউয়ালের নেতৃত্বে সঙ্গী পুলিশ ফোর্স অপর অভিযান চালিয়ে সেনবাগ থানার মামলা নং-১১(০৯)২১ এর আসামী মোঃ তোফাজ্জল হোসেন (৪৩)কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত তোফাজ্জল হোসেনের বাড়ি সেনবাগ উপজেলার ৪ নং কাদরা ইউনিয়নের চাঁদপুর খলিফা পাড়া গ্রামে। সে ওই গ্রামের নাদু মিয়ার বাড়ির মোঃ তাজুল ইসলাম প্রকাশ কালা মিয়া ছেলে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি আবদুল বাতেন মৃধা জানান, গ্রেফতারকৃতদের শুক্রবার বিকেলে নোয়াখালী বিচারিক আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।