সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের উপর সন্ত্রাসী হামলা

মো. ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালীর সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক এম এ আউয়ালের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৭ জুলাই) সকাল ১০ টায় সেনবাগ পৌরশহরের কাদরাস্হ প্রধান সড়কের ছয়বাড়িয়া কালভার্টে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাংবাদিক এম এ আউয়াল পেশাগত দায়িত্ব পালন করতে নিজবাসা থেকে প্রেসক্লাবের উদ্যশ্যে বের হয়ে স্হানীয় কালভার্টে আসামাত্র আগে থেকেই ওৎপেতে থাকা আশ্রাফুল আলম রানা পেছন থেকে হামলা চালায়। দুই দফার হামলার ঘটনায় সাংবাদিক আউয়াল আহত হয়েছে। এ সময় ব্যবসায়ী এয়াছিন আলী বাবরসহ স্হানীয় লোকজন তাকে উদ্ধার করে।

জানা গেছে, যুবলীগ কর্মী আশ্রাফুল আলম রানা সেনবাগ পল্লীবিদ্যুৎ সমিতির পরিচালক হবার পর থেকে ওয়ার্ল্ড ব্যাংকের বিনামূল্যে পিলার সরবরাহের নাম করে সাধারন মানুষকে জিম্মিকরে টাকা হাতিয়ে নিচ্ছে। সেনবাগের বিভিন্নস্হানে সিন্ডেকেটের মাধ্যমে অর্থলেন দেন ও ভূক্তভোগী শুভকে মারধরের ভিডিচিত্রসহ নানা অভিযোগের ডকুমেন্ট গণমাধ্যম কর্মীদের কাছে চলে আসে। রানা একটি শক্তিশালী সিন্ডিকেটের ছত্রছায়ায় পল্লীবিদ্যুৎ সমিতি ডিজিএম ও এজিএম( কমের) ইশারায় আধিপত্য বিস্তার মানুষের মুখে মুখে। রানা দলীয় পরিচয়ে সেনবাগের সর্বত্র নানা অপরাধে জড়িয়ে পড়ার বিষয়টি ওপেন সিক্রেট।গণমাধ্যম কর্মীদের হাতে তার আমলনামা চলে আসায় সাংবাদিক আউয়ালের উপর হামলার ঘটনা চালিয়েছে।

হামলায় আহত প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাংবাদিক আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় এজাহার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি)আবদুল বাতেন মৃধা দাখিলীয় এজাহার পাবার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্হা নেয়া হচ্ছে।

নোয়াখালীর পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) জ্যোতিময় চাকমা বলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এ আউয়ালের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে ব্যবস্হা নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক এম এ আউয়ালের উপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ডক্টর শামীম উদ্দিন খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)সহকারী অধ্যাপক তৌফিক আহমেদ পরাগ, সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সদস্য গণসংগীত শিল্পী আরিফুর রহমান, কেন্দ্রীয় খেলা ঘর আসরের সাবেক সাধারণ সম্পাদক আবুল ফারাহ পলাশ, বীরবিক্রম শহীদ উল্যাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন জাহাঙ্গীর আলম মানিক, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম আবদুল ওহাব।