স্কুল-কলেজের রুটিনের বিষয়ে নির্দেশনা

শিক্ষা-ক্যাম্পাস।।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের ক্লাস রুটিন চূড়ান্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্লাসের সময়সূচি প্রণয়নের জন্য কিছু বিষয় বিবেচনা করে বুধবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এতে বলা হয়েছে, স্কুল-কলেজ খোলার পর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো নিজেরাই রুটিন তৈরি করে নেবে। নির্দেশনা অনুযায়ী, ২০২১ ও ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠানে আসবে। অন্যান্য শ্রেণির শিক্ষার্থীরা যাবে সপ্তাহে একদিন।