স্ত্রীর শোক সইতে না পেরে ৬ ঘন্টার মধ্যে স্বামীর মৃত্যু

গোলাম কিবরিয়া, বরগুনা।।
বরগুনার আমতলীতে স্ত্রীর মৃত্যুর শোক সইতে না পেরে অবশেষে স্বামীরও মৃত্যু হয়েছে। স্ত্রী মৃত্যুর ৬ ঘন্টার মধ্যে স্বামী মারা যাওয়ার অনন্য ভালবাসার কাহিনী এখন আমতলীর মানুষের সবার মুখে মুখে। আর এ ঘটনাটি ঘটেছে আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে আজ সোমবার এ মর্মান্তিক ঘটনাটি ঘটে ।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল ১০ টায় আমতলীর পাতাকাটায় অসুস্থতা জনিত কারনে স্ত্রী মনোয়ারা বেগম (৬০) মারা যায়। স্ত্রী শোক সহ্য করতে না পেরে মৃত্যুর ৬ ঘন্টা পর বিকাল ৩ টায় স্বামী চান্দু আকন (৭০) ও মারা যান।

এ বিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম এ ঘটনার সততা স্বীকার করে বলেন, আজ বিকাল ৫ টা ৩০ মিনিটের সময় একসাথেই দুজনার নামাজে জানাযা সম্পন্ন হয়।