স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের ৪ জন মেহেন্দিগঞ্জের

অনলাইন ডেস্ক।।
মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ঘাট সংলগ্ন এলাকায় স্পিডবোট দুর্ঘটনায় নিহতদের মধ্যে চার জনের বাড়ি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায়।যাদের মরদেহ ইতোমধ্যে স্বজনরা বুঝে নিয়ে গ্রামের বাড়িতে চলে এসেছেন এবং দাফন কার্য সম্পাদক করছেন।

এই ইউপি মেম্বার জানান, দুর্ঘটনায় তার আপন চাচাতো ভাই ও মেহেন্দিগঞ্জ পৌরসভার খরকী এলাকার আব্দুল মন্নান চাপরাশির ছেলে ও পাতারহাট বন্দরের মুদি ব্যবসায়ী মনির চাপরাশি (৩৫) নিহত হয়েছেন। তিনি আসন্ন ঈদ উপলক্ষে ঢাকায় মালামাল আনতে গিয়েছিলেন। মালামাল জাহাজে তুলে দিয়ে নিজে সড়ক পথে ফিরছিলেন। দোকানের জন্য কেনা ঈদের মালামাল এখনো বন্দরে পৌঁছেনি কিন্তু তার আগে পথিমধ্যে স্পিডবোট দুর্ঘটনায় চির বিদায় নিতে হলো মনিরকে।

তিনি বলেন, পরিবারের একমাত্র ছেলে বলতেই ছিলো এই মনির, তার দুটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে এ দুর্ঘটনায় মারা যাওয়া বাকি তিন জন হলেন- মেহেন্দিগঞ্জের উলানিয়া ইউনিয়নের পূর্বষাট্টি গ্রামের বাসিন্দা সাদেক ব্যাপারীর ছেলে ও উলানিয়া বাজারের আহাদ ফ্যাশনের স্বত্ত্বাধিকারী দুই ভাই রিয়াজ হোসেন (৩৩) এবং সাইফুল ইসলাম (৩৫)। এছাড়া একই ইউনিয়নের আশা গ্রামের বাসিন্দা রত্তন হাওলাদারের ছেলে উলানিয়া বাজারের কাপড় ব্যবসায়ী সাইদুল হোসেন (২৭)।

নিহত রিয়াজ ও সাইফুলের বড় ভাই আজাদ হোসেন জানান, তার দুই ভাই দোকানের মালামাল কেনার জন্য ঢাকায় গিয়েছিলেন। ফেরার সময় পদ্মা পাড়ি দিতে তারা প্রথমে গাছবাহী একটি ট্রলারে ওঠেছিলো। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী নামিয়ে দেওয়ায় স্পিডবোটে উঠলে দুর্ঘটনায় দু’জনই প্রাণ হারালেন। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্ঘটনার খবরে তার ভাইদের নাম প্রথমে জানতে পারেন। পরে শিবচর থানা পুলিশের পক্ষ থেকে ফোনে দুর্ঘটনার খবরটি নিশ্চিত হন।

তিনি জানান, নিহত সাইফুল মাত্র তিন মাস আগে বিয়ে করেন, আর রিয়াজের দুটি মেয়ে রয়েছে।

অপরজন হলেন উলানিয়া বাজারের বোরকার দোকানের ব্যবসায়ী সাইফুল ইসলামও একই দুর্ঘটনায় নিহত আজাদ হোসেনের ভাইদের সঙ্গে ঢাকায় গিয়েছিলেন।

এদিকে স্থানীয়রা জানান, শিবচরের দুর্ঘটনায় তিন এলাকার চার জনের এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পুরো মেহেন্দিগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম.: আবুল কালাম জানান, শিবচরের দুর্ঘটনায় মেহেন্দিগঞ্জের চার জন নিহত হয়েছেন, যাদের মরদেহ ভোরে বাড়িতে এসে পৌঁছেছে।