স্বরূপকাঠিতে ইয়াবাসহ গ্রেফতার ১

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি।।
স্বরূপকাঠিতে ৪৯ পিস ইয়াবাসহ আল মামুন পলাশ (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর। নেছারাবাদ থানার ডিউটি অফিসার এস আই মো. মাসুদ জানান, মঙ্গলবার বিকেলে উপজেলার সুটিয়াকাঠি এলাকায় অভিযান চালিয়ে পলাশকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনা করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তর পিরোজপুরের পরিদর্শক মো. আহসান হাবিব। এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাশ সুটিয়াকাঠি গ্রামের মৃত আবুল কালামের ছেলে।