স্বরূপকাঠিতে জাতীয় শোক দিবস পালিত

স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি।।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে শনিবার (১৫ আগস্ট) দিনব্যাপী স্বরূপকাঠিতে ব্যাপক কর্মসুচী পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, শিক্ষা প্রতিষ্ঠান সমুহ এবং আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে কমপ্লেক্স ভবনে ইউএনও মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন সহকারী কমিশনার (ভুমি) মো. বশির গাজী, ওসি, মো. কামরুজ্জামান তালুকদার, সাবেক কমান্ডার কাজী সাখাওয়াত হোসেন, সাংবাদিক মো. নজরুল ইসলাম প্রমুখ।

এদিকে উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে দলীয় কার্যালয়ে মো. আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এস এম ফুয়াদ, যুগ্ন সম্পাদক এস এস মুইদুল ইসলাম, কাজী সাইফুদ্দিন তৈমুর প্রমুখ।