স্বরূপকাঠীতে ডেইরী খামারীদের মাঝে গো খাদ্য বিতরণ

স্বরূপকাঠী প্রতিনিধি।।
পিরোজপুরের স্বরূপকাঠীতে ডেইরী খামারীদের মাঝে গো খাদ্য বিতরন করা হয়েছে। আজ মঙ্গলবার (২ জুন) সকালে উপজেলা পরিষদ চত্তরে ওই গো খাদ্য বিতরন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হক ও উপজেলা নিবার্হী কমকর্তা মো.মোশারফ হোসেন।

এ সময় উপজেলার ৬০ জন খামারীদের মধ্যে তৈরি গো খাদ্য বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নার্গিস জাহান,পশু সম্পদ কমকর্তা ডা,শওকত আলী,পিআইও মানস কুমার দাস প্রমুখ।