স্বরূপকাঠীতে মাদ্রাসা ছাত্রীর সর্বণাশ করলো আরেক নারী, মামলা দায়ের

স্বরূপকাঠী প্রতিনিধি।।
স্বরূপকাঠিতে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নেছারাবাদ থানায় ধর্ষিতার পিতা দ্বীন ইসলাম শেখ বাদী হয়ে ধর্ষক খায়রুল ও তার দুই সহযোগীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন আইনে ওই মামলা দায়ের করেন। পুলিশ ধর্ষিতাকে মেডিকেল করানোর জন্য পিরোজপুর সিভির সার্জন অফিসে পাঠানো হয়েছে।

জানা গেছে, উপজেলার উত্তর করফা গ্রামের হতদরিদ্র পরিবারের নবম শ্রেনীর ওই মাদ্রাসা ছাত্রী লেখা-পড়ার পাশাপাশি প্রতিবেশি সাইদুলের বাসায় কাজ করত। সাইদুলের ব্যবসায়ীক পার্টনার খায়রুল তাকে প্রায়ই কু প্রস্তাব দিত। বিষয়টি সাইদুলের স্ত্রী নাসরিনকে জানালে তিনিও খাইরুলের পক্ষ নিয়ে বিভিন্ন প্রকারে প্রলোভন দেখাত। ঘটনার দিন নাসরিন তার স্বামী বাড়ী নেই বলে তার কাছে মেয়েটিকে থাকার জন্য বলেন। ছাত্রীটি রাজি হয়ে ওই বাড়ী গেলে তার ঘরে খাইরুলকে দেখেতে পায়। খাইরুল একপর্যায়ে ছাত্রীটিকে বাগানে নিয়ে হাতপা বেধে জোর পুর্বক ধর্ষন করে। এসময় নাসরিনকে উদ্দেশ্য করে মেয়েটি বলে আমার এমন ক্ষতি কেন করলেন সে বলে তোকে ও বিয়ে করবে। কাজেই একথা কাউকে বলিস না। পরে বিষয়টি জানাজানি হলে এলাকার জনপ্রতিনিধিরা মিমাংসার নামে দুই মাস সময় অতিবাহিত করেন। বার বার বৈঠক করে ২৭ জুন ৫০ হাজার টাকা নিয়ে মিমাংসা হয়ে যাওয়ার জন্য বলেন। ছাত্রীর পরিবার তাতে রাজি না হওয়ায় পরিবারকে হুমকি দিচ্ছে খাইরুলের সহযোগীরা।

মামলার বিষয়টি ওসি মো. কামরুজ্জামান তালুকদার নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি ধর্ষনের ঘটনা মিমাংসা করা বা কাল ক্ষেপন করা বেআইনী। ভিকটিমকে মেডিকেল করানোর জন্য জেলা সদরে পাঠানো হয়েছে।