‘স্বাধীনতা ও স্বৈরাচার বিরোধী সংগ্রামের ইতিহাস ছাত্রলীগের’

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।।
স্বাধীনতা ও স্বৈরাচার বিরোধী সংগ্রামের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস। আর এই সংগ্রামের ইতিহাসের একজন সারথী আ খ ম জাহাঙ্গীর। মঙ্গলবার (২৬ জানুয়ারি) বিকেলে পৌরমঞ্চ চত্বরে গলাচিপা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত সাবেক বস্ত্রপ্রতি মন্ত্রী, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড.আফজাল হোসেন একথা বলেন।

তিনি আরও বলেন- বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক আ খ ম জাহাঙ্গীর হোসাইনের শোককে শক্তিতে রপান্তর করে সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।

স্মরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ কাজী আলঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক এ্যাড. আ. মান্নান, জেলা পরিষদের চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, পটুয়াখালী-৩ আসনের এমপি এস এম শাহজাদা, আ খ ম জাহাঙ্গীর হোসাইনের সহধর্মীনি সেলিনা হোসেন, ছেলে অ স ম জাওয়াদ সুজন প্রমুখ।