স্মৃতির অ্যালবাম

স্মৃতির অ্যালবাম
-সালমা ইসলাম

হারানো স্মৃতিগুলো আজ
কেন নতুন করে এলে!
স্মৃতির প্রদীপ কি করে আবার
হৃদয়ে উঠলো জ্বেলে!!

মনেপড়ে যায় কতো যে কথা
উঁকি দিয়ে যায় কত যে স্মৃতি,
মনে পড়ে কত শত আড্ডা
ছিলো মনে কতো প্রেম প্রীতি।

কালের স্রোতে হারিয়েছে সব
ছোট্ট, ছোট্ট গল্প কথা,
হারিয়ে গেল জীবন থেকে
কতো না রঙিন স্বপ্ন আশা।

কতো যে সময় পেরিয়ে এলাম
থামে না জীবনের গতি,
মনের মাঝে রেখে গেলো
শুধু ধূসর-কালো অনুভূতি।