হব না পরাজয়ী

হব না পরাজয়ী
-হেলেন রহমান আঁখি

তাকে আমি কখনও
দেখিনি এমন বিমর্ষ হতে
হয়ে আমার মুখোমুখি।

কি হয়েছে তার!- জানি না
বুঝতেও পারছি না কোনোমতে।

চাইলাম জানতে- কি হয়েছে?
কিছুই বলল না তার প্রতি উত্তরে।

এমন তো সে নয়
কখনও লুকাতে চেয়েও
আমার থেকে নিজেকে
দেখায়নি কভু কোন অভিপ্রায়।

ভাবছি একাকী মনে লয়ে মৌনতা
কি হলো এমন তার!
যে কারণে আমায়ও সে
গেল উপেক্ষার স্রোতে ভাসায়ে!
ভেবে পারছি না মেলাতে।

তাকে আমার এমন বিষণ্ণ দেখতে
মোটেই লাগে না ভালো,
ভীষণ কষ্ট হয় তার কষ্ট দেখে
তার সুখের জন্য আমি কি করব!

আজও তাকে বাসি ভীষণ ভালো
খুব মায়া রেখেছি জমা
তার স্মৃতির আদলে
তাকে কি করে ভুলব?

বদলে যেতে চায় কেন সে
আজ হঠাৎ করে পথচলায়?
সে প্রশ্নের উত্তর গেল না দিয়ে
কখনও আমি নেব না
এমন পরাজয় মেনে

” বিধাতার” কাছে করছি
প্রার্থনা মনেপ্রাণে
তারে রেখ সদা ভালো
দুঃখ যেন তারে কভু স্পর্শ না করে।