হাতিয়ায় র‌্যাবের অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১

মোঃ ইব্রাহিম, নোয়াখালী ।।
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১নং হরনী ইনিয়নের নবীনগর গ্রামে র‌্যাপিড এ্যাকশন ব্যটালিয়ন (র‌্যাব) এক অভিযান চালিয়ে সন্ত্রাসী মো. বাবুল প্রকাশ বাবুল কামারকে ১টি পাইপগান, ১০টি কিরিচ, ২০টি রকেট প্যারাসুট প্লেয়ারসহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আসামি মো. বাবুল প্রকাশ বাবুল কামার হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের নবীনগর গ্রামের মো. আবুল বাসারের ছেলে।

বুধবার (০৮ ডিসেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার এসপি মো. শহীদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকাল ৭টা ৫৫মিনিটের দিকে হাতিয়ার ১নং হরনী ইনিয়নের নবীনগর গ্রামের বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন ০১নং হরনী ইউনিয়নের নবীনগর গ্রামের বাবুলের বাড়িতে অভিয়ান চালিয়ে অস্ত্রসহ সন্ত্রাসী বাবুলকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি পাইপগান, ১০টি কিরিচ, ২০টি রকেট প্যারাসুট প্লেয়ার জব্দ করা হয়।এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।