হিজলার মেঘনা নদীতে ট্রলার ডুবি, নারী-শিশুসহ নিখোঁজ ২

মো. হারুন অর রশিদ, হিজলা।
হিজলা উপজেলার মেঘনা নদীতে ১১ জন যাত্রী নিয়ে একটি ট্রলার ডুবে গেছে। বুধবার (১লা জুলাই) রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ৯জন বেঁচে গেলেও নিখোঁজ রয়েছেন এক নারী ও চার বছরের শিশু।

স্থানীয়রা জানান, ১১ জন লোক নিয়ে একটি ট্রলার নাছকাঠী বাজার সংলগ্ন মেঘনা নদীর পার থেকে নাছকাঠী বিশকাঠালী পূর্বপার চর এলাকায় যাওয়ার জন্য রওয়ানা দিলে প্রবল ঝড়ে ট্রলারটি ডুবে যায়। স্থানীয় লোকজন ও জেলেদের সহযোগিতায় নদীতে পড়ে যাওয়া লোকজন উদ্ধার করলেও খুঁজে পাওয়া যায়নি ৫০ বছরের একজন মহিলা ও ৪ বছরের এক শিশু।

জানা গেছে, নিখোঁজ শাহিদা বেগম ও শিশু সায়মুন সম্পর্কে নানী এবং নাতনী, তারা মেমানিয়া ইউনিয়নের ছয়গাও ৪নং ওয়ার্ডের বাসিন্দা। নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছেন, তবে মেঘনার প্রবল স্রোতের জন্য উদ্ধার কাজে বিগ্ন ঘটছে।