হিজলায় ধান ক্ষেতে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

মো. হারন অর রশিদ, হিজলা (বরিশাল)।।
বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেস্টার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকেলে শংকর পাশা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেল ৩ টার দিকে ইদ্রিশ মাঝীর ছেলে প্রতিবেশী মোঃ দিন ইসলাম (৩৩) বাড়ির পশ্চিম পাশের ধান ক্ষেতের আইলে গরুর জন্য ঘাস কাটতে যায়। এ সময় শিশুটিকে একা পেয়ে জোর করে কোলে তুলে ধান ক্ষেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। কিন্তু মেয়েটির চিৎকার শুনে তার ভাই চলে আসে এবং দিন ইসলাম পালিয়ে যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।