হিজালায় এক সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু

মো. হারুন অর রশিদ, হিজলা।।
বরিশালের হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের চিড়াখোলা ৪নং ওয়ার্ডের মোটরসাইকেল চালক আলাউদ্দিন বেপারীর স্ত্রী শাহিনা বেগমের (২২) রহস্যময় মৃত্যু হয়েছে। রোব্বার (২৪ জানুয়ারি) মধ্য রাতে এ ঘটনা।।

ঘটনাস্থলে গিয়ে জানা যায়, মৃত সাহিনা বেগম পিতা বাবুল ঢালী এবং স্বামী মোঃ আলাউদ্দিন বেপারি পিতাঃ মোঃ সুলতান বেপারি একা এক বাড়িতে বসবাস করেন। তারা স্বামী স্ত্রী ও সন্তানসহ ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ২.৩০ মিনিট এর সময় হঠাৎ আলাউদ্দিন বেপারি চিৎকারে এলাকাবাসী গিয়ে সাহিনা বেগমকে গলায় ফাস লাগানো অবস্থায় দেখতে পায়।

খবর পেয়ে সাহিনা বেগম এর বাবা মা মেয়ের বাড়িতে আসেন। এ খবর পেয়ে হিজলা উপজেলার মাটিয়ালা পুলিশ ফাড়ি থেকে এসআই আব্বাস উপস্থিত হন এবং হিজলা থানা তদন্ত ওসি মোঃ তারেকুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।