হিমাচল-কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৭

মোঃ ইব্রাহিম, নোয়াখালী।।
নোয়াখালী-কুমিল্লা হাইওয়ে মহাসড়কের লাকসাম থানাধীন চন্দনা/কালিয়াচৌ নামক স্থানে শুক্রবার (২৪ ডিসেম্বর) সকাল সোয়া সাত ঘটিকার সময় হিমাচল এবং কাভার্ড ভ্যান মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক নিহত হয়,এবং বাসের ৭ জন যাত্রী আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনা এলাকায় সংস্কার কাজের জন্য মহাসড়কের ঢাকামুখী লেন বন্ধ রয়েছে, নোয়াখালীমুখী লেনে যান চলাচল করছিল। ভোরের দিকে ঢাকামুখী হিমাচল এক্সপ্রেসের (ঢাকা মেট্রো-ক ১৪-৭৯৯৪) বাসের সাথে নোয়াখালীমুখী (ঢাকা মেট্রো-ট ২২-৭৯৬০) কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। বাসটি পাশে খালে পড়ে যায় এবং কাভার্ডভ্যানটি রাস্তার বিভাজকের ওপর উঠে যায়। পরে স্থানীয়রা এসে উদ্ধার কাজ শুরু করেন। দুর্ঘটনায় কাভার্ডভ্যান চালক ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও বাসের সাত যাত্রী আহত হয়েছেন।

লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ওসি মাকসুদুল হাসান জানান, কাভার্ডভ্যান চালক মারা গেছেন। নিহত চালক
মৌলভীবাজার জেলার বাদশা মিয়া (৩৫)। কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। দুর্ঘটনায় আরও সাতজন আহত হয়েছেন।