হৃদয়ে আছো তুমি

হৃদয়ে আছো তুমি
-রুদ্র অয়ন
কেড়েছো তুমি হৃদয় আমার
তুমিই আমার মনের ক্রাশ,
তোমার হাসিতে মুগ্ধ আমি
আমার হৃদয়ে তোমার বাস।

তোমার হাতে চুড়ির ছন্দে
আমার বুকে ওঠে ঝংকার,
থাকো যদি পাশে আমার তুমি
আর কিছুতো নেই দরকার।

তোমাতে যেন স্বর্গ আমার
তোমাতেই আমি মগ্ন থাকি,
ভালোবেসে প্রত্যেকটা প্রহর
বুকের মাঝে তোমায় আঁকি।

প্রয়োজনে বা অপ্রয়োজনেও
পাশে চাই তোমায় দিন রাত,
হও যদি ওগো আমার তুমি
বাড়িয়ে দাও তোমার দু’হাত।