হোটেলে পরকীয়ার সময় প্রেমিকসহ স্ত্রীকে ধরে ফেললেন স্বামী, অতঃপর…

অনলাইন ডেস্ক।।
রাজশাহীতে পরকীয়ার সময় প্রেমিকসহ স্ত্রীকে হাতেনাতে ধরে পুলিশে দিয়েছেন স্বামী। মঙ্গলবার (২৪ মে) দুপুরে রাজশাহী নগরীর সাহেব বাজার এলাকার হোটেল নাইস ইন্টারন্যাশল হোটেল থেকে তাদের আটক করা হয়। পরে তাদের বোয়ালিয়া মডেল থানায় নিয়ে যাওয়া হয়।

বোয়ালিয়া মডেল থানার ওসি মাজহারুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে প্রেমিকের সঙ্গে হোটেলে দেখা করার সময় স্বামীর হাতে ধরা পড়েছেন এক তরুণী।

এ সময় তার প্রেমিককেও আটক করা হয়। তাদের দুজনকে থানায় আনা হয়েছে। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।