হোলা ব্যাঙের বিয়ে

হোলা ব্যাঙের বিয়ে
-বিচিত্র কুমার

বৃষ্টি বাদল দিনে
হোলা ব্যাঙের বিয়ে,
ছাতা মাথায় দিয়ে
সোনা ব্যাঙের মেয়ে।

তাক্ ধুম ধুম তাক্
বাজে ঢুলি ঢাক,
দোয়েল টিয়া ময়ান নাচে
বর যাত্রীর সাথ।

ইঁদুর বিড়াল শিয়ালেরা
দেখতে আসে বিয়ে,
চোখ মেলিয়ে বর চায়
লম্বা দুটি পায়ে।

দুপচাঁচিয়া, বগুড়া।