১০ লাখ টাকার অবৈধ জাল জব্দ

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।।
পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা ও কালিগঙ্গা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ১০টি বাঁধা জাল ও পাঁচ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। কাউখালী উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড পশ্চিম জোনের উদ্যোগে সোমবার (১৪ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। জব্দ করা জালের মূল্য দশ লাখ টাকা।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফনি ভুষন পাল ও কোষ্টগার্ড পশ্চিম জোনের কন্টিজেন্ট কমান্ডার জহিরুল হক। জব্দ জালগুলো ওই দিন বিকেলে দক্ষিন বাজার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মাঠে পুড়িয়ে ফেলা হয়।