১৪ দলের মুখপাত্র হলেন আমির হোসেন আমু

অনলাইন ডেস্ক।।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু ১৪ দলীয় জোটের মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন। বুধবার (০৮ জুলাই) এক অনলাইন ব্রিফিংয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি জানান, আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলের শরীক নেতাদের সম্মতিক্রমে আমির হোসেন আমুকে এ দায়িত্ব দেন। আমু তার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে এ দায়িত্ব পালনে যথাযথ ভূমিকা পালন করবেন বলে প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেছেন।

প্রসঙ্গত, ১৪ দলের সাবেক মুখপাত্র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম মারা যাওয়ায় এ পদটি শূন্য হয়। এ জোটটির সমন্বয়কের দায়িত্ব পালন করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী বার্ধক্যজনিত অসুস্থতায় খুব একটা সক্রিয় নন।