১৫ জুলাই থেকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিবে বরিশাল বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক।।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজস্ব পরিবহনে আগামী ১৫ জুলাই থেকে বাড়ি পৌঁছে দেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের ম্যানেজার মোঃ মেহেদী হাসান।

পরিবহন পুলের ম্যানেজার মোঃ মেহেদী হাসান স্বাক্ষরিত এক নোটিসে বলা হয়, করোনা বিস্তার রোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বরিশালে অবস্থানরত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিশেষ পরিবহণ সেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবহণ সেবা পেতে আগ্রহী শিক্ষার্থীদেরকে আগামী ১৪ জুলাই দুপুর ১২ টার মধ্যে সংযুক্ত লিংকে (http://transportservice.bu.ac.bd/) তাদের নিজ নিজ তথ্য প্রদান করার জন্য বলা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গাড়ী ছাড়ার সময়সূচি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েব সাইটে ১৪ জুলাই রাত ১০ টার মধ্যে জানানো হবে।

আগামী ১৫ জুলাই থেকে শিক্ষার্থীদের জন্য নিম্নোক্ত রুট সমূহে বাস ছেড়ে যাবেঃ

রুট-১: বরিশাল-গৌরনদী-গোপালগঞ্জ খুলনা- সাতক্ষীরা।
রুট ২: বরিশাল-পিরোজপুর- বাগেরহাট যশোর।
রুট ৩: বরিশাল- ফরিদপুর-মাগুরা- ঝিনাইদহ- কুষ্টিয়া-রাজবাড়ী।
রুট ৪: বরিশাল- মাওয়া ফেরিঘাট- ঢাকা (গুলিস্তান)।
রুট ৫: বরিশাল -পটুয়াখালী- বরগুনা (আমতলী)।