২০ বছর পর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

মির্জাগঞ্জ প্রতিনিধি, পটুয়াখালী।।
২০ বছরের বেশি সময় পার হওয়ার পর পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা সদরের সুবিদখালী বাজারের আশ্রাফ পার্টি সেন্টারে এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে কাউন্সিলরদের ভোটে সাবেক সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু সভাপতি ও যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম ফরাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

মির্জাগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়া ও প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি প্রমুখ।

দুপুর ১২ টায় সম্মেলনের প্রথম অধিবেশন শেষ হওয়ার পর বিকাল ৩ টায় দ্বিতীয় অধিবেশনে কাউন্সিল শুরু হয়। এতে সভাপতি পদে দুজন এবং সাধারণ সম্পাদক পতে দুইজন অংশ নেয়। ছয়টি সংগঠনিক ইউনিটের ৩০ জন কাউন্সিলর তাদেরকে ভোট দেয়।

উল্লেখ্য ২০ বছর আগে ২০০২ সালে মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র সম্মেলন হয়। ওই সম্মেলনে আলহাজ্ব আশ্রাফ আলী হাওলাদার সভাপতি এবং মোবারক আলী মুন্সিকে সাধারণ সম্পাদক করা হয়। মেয়াদাত্তীর্ণ হওয়ার পর ২০০৯ সালে কমিটি বিলুপ্ত করে আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নুকে সভাপতি এবং আহসানুল্লাহ পিন্টুকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি করা হয়। ওই কমিটি গঠনের ১১ বছর পরে পর ২০২১ সালে ২৭ ফেব্রুয়ারি আশ্ররাফ আলী হাওলাদারকে আহবায়ক করে ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয।