৩৬ ঘণ্টা পর শিশুটির লাশ উদ্ধার

কাউখালী প্রতিনিধি(পিরোজপুর)।।
৩৬ ঘণ্টা পর ভান্ডারিয়ায় সেতু থেকে পড়ে নিখোঁজ শিশু পিরোজপুর কাউখালী উপজেলার শিয়ালকাটি ইউনিয়নের জোলাগাতি গ্রামের কাউসার খানের মেয়ে সিনথিয়ার(৪) মৃতদেহ উদ্ধার করেছে ভান্ডারিয়া ফায়ার সার্ভিস ও কোস্টগার্ড।

শুক্রবার (২৮ এপ্রিল) সকাল আটটার দিকে ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কালু বেপারীর বাড়ির পিছনে পোনা নদী থেকে মৃতদেহ উদ্ধার হয়।

উল্লেখ্য গত বুধবার মায়ের সাথে ঘুরতে গিয়ে ভান্ডারিয়ার ব্রিজ থেকে পোনা নদীতে শিশুটি পড়ে যায়।