৭ম শ্রেণীর ছাত্রীর মুখ চেপে তুলে নিয়ে ধর্ষণ, গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক।।
দিনাজপুরের বিরামপুরে ৭ম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতা করার দায়ে নাহিদ ও সুমন নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে ওই স্কুলছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আটককৃতরা হলো- পৌর এলাকার মাহমুদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে নাহিদ ইসলাম (২০) একই গ্রামের এনামুল হকের ছেলে সুমন আহমেদ (২৪)।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, পৌর এলাকার মাহমুদপুর গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রীকে একই এলাকার বখাটে নাহিদ প্রায়ই উত্ত্যক্ত করে আসছিল। গতকাল শুক্রবার দিনগত রাত ৮টার দিকে ঐ ছাত্রীর বাড়িতে কেউ না থাকার সুযোগে নাহিদ তার বন্ধুকে সাথে নিয়ে ঐ ছাত্রীর মুখ চেপে ধরে জোরপূর্বক বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে বাড়ির পাশে কলাবাগানে নিয়ে ধর্ষণ করে। এসময় নাহিদের বন্ধু সুমন পাহারারত অবস্থায় ছিল। এসময় ওই ছাত্রীর চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এলে বখাটেরা পালিয়ে যায়।